লালমনিরহাটের কালীগঞ্জে ভোট কেনার অভিযোগে জনতা দলের নেতা আটক

Dailyreporttm_20260205_214601_0000

লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় ভোট কেনার অভিযোগে জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়কে হাতেনাতে আ'টক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-০২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর পক্ষে ‘কলম’ প্রতীকে ভোট কেনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩–৪ জন কর্মী এলাকায় প্রবেশ করে ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধা'ওয়া করলে ২–৩ জন কর্মী পালিয়ে যায়। এ সময় রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ হাতেনাতে আ'টক করে বি'ক্ষুব্ধ জনতা।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৬-এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কা'রাদণ্ড প্রদান করা হয়। তবে দ'ণ্ডিত ব্যক্তি তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করে ২ হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি ল'ঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com