Dailyreport Live
Dailyreport Live
Friday, 16 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

লালমনিরহাট প্রতিনিধি।।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল। লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজ্জাকুর রহমান রাজ্জাকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী দিনের বাংলাদেশ গড়ার উন্নয়ন ও রাষ্ট্র সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ আইন সম্পাদক এ্যাড জয়নাল আবেদিন পলাশ এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

কর্মশালায় বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলকে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নেতা-কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

Your application license has expired!
Contact bdtask.com