Dailyreport Live
Dailyreport Live
Saturday, 17 Jan 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

রংপুর জেলার পীরগাছা থেকে জালনোট এবং জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ জালনোট তৈরীর মূলহোতা মানিক মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ ।

আজ (১৮ জানুয়ারি ) রবিবার র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয় র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতায় সাম্প্রতিক সময়ে রংপুরে জাল নোটের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন ০৬ নং তাম্বুলপুর ইউনিয়নের অন্তরর্গত রহমতচর দক্ষিণকানি গ্রামের মানিক মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি এবং জালনোটসহ জালনোট তৈরীর মূলহোতা মোঃ মানিক মিয়া (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ টাকা মূল্যমানের ১৭ (সতেরো) টি জাল নোট, ৫০ টাকা মূল্যমানের ২৪০ (দুইশত চল্লিশ) টি জালনোট, ৫০০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৫ (পাঁচ) টি কাগজ,

৫০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ৫৬ (ছাপান্ন) টি কাগজ,২০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৬ (ছয়) টি কাগজ, ০১ পিঠে প্রিন্ট করা ০৬ (ছয়) টি ৫০০/- (পাঁচশত) টাকার নোট।

এছাড়াও জাল নোট তৈরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং এই ধরনের প্রতিটি চক্রকে গ্রেফতার এবং জালনোট উদ্ধারে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে ।

Your application license has expired!
Contact bdtask.com