Dailyreport Live
Dailyreport Live
Monday, 02 Feb 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর:

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বকশীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব সুহেল রানা খাঁন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু এবং পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহাম্মেদ সুজনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

লিফলেট বিতরণ শেষে জেলা যুবদলের সদস্যসচিব সুহেল রানা খাঁন বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। জনগণ এখন নিজের ভোট নিজে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামী ১২ তারিখের নির্বাচনে যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”

প্রচারণা চলাকালে যুবদলের নেতারা এম রশিদুজ্জামান মিল্লাতের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তারা।

Your application license has expired!
Contact bdtask.com