Dailyreport Live
Dailyreport Live
Tuesday, 03 Feb 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

শফিকুল ইসলাম সজীব, শেরপুর প্রতিনিধি:

আনুগত্য ও সাংগঠনিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চিরবিদায় নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম নুরুজ্জামান বাদল দীর্ঘ দিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও দল তাকে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি সেই সিদ্ধান্ত পিছিয়ে দেন। সংগঠনের কাজের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য তিনি দিনের বেলা নির্বাচনী মাঠে সক্রিয় থেকে রাতে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস নিতেন। চিকিৎসা শেষে পরদিন সকালেই আবার ফিরে আসতেন নির্বাচনী ময়দানে।

গতকালও তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। কর্তব্যরত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে শেরপুর জেলা জামায়াত ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Your application license has expired!
Contact bdtask.com