Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 04 Feb 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

হরিশ চন্দ্র রায়প ঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে মোটরগাড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌর শহরের গরুহাটি এলাকায় তিনি গরু-ছাগলের ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এবং তার নির্বাচনী প্রতীক মোটরগাড়িতে ভোট চান। এ সময় তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নাজমুল হক প্রধান বলেন, জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এ দেশকে স্বাধীন করেছি। জনগণের পবিত্র ভোটে নির্বাচিত হয়ে পঞ্চগড়সহ সারাদেশের উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, যারা এতদিন নানা অন্যায় ও অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। আমি অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।

 

 

Your application license has expired!
Contact bdtask.com