Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 04 Feb 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসান এর তত্ত্বাবধানে একটি বিশেষ সেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে আয়োজিত এই মহড়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুর্গম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসী হামলার মতো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতি পর্যবেক্ষণের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ১০ জন কমান্ডোর একটি টিম।

এই মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের সক্ষমতা আরও দৃঢ় হয়েছে। এর লক্ষ্য হলো, যেকোনো উদ্ভূত পরিস্থিতি যেমন কেন্দ্র দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ড দক্ষতার সঙ্গে মোকাবিলা করা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ রাখা।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর এ ধরনের প্রস্তুতি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান রয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সম্প্রতি রংপুর এরিয়া পরিদর্শন করে বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় রংপুর অঞ্চলে টহল ও যৌথ অভিযানও বাড়ানো হয়েছে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এই মহড়া সেনাবাহিনীর নির্বাচনী দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ও প্রস্তুতির একটি উদাহরণ, যা ভোটারদের নিরাপত্তা ও ভোটের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Your application license has expired!
Contact bdtask.com