Dailyreport Live
Dailyreport Live
Monday, 09 Feb 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান,বকশীগঞ্জ,জামালপুর |

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই কর্মসূচি পালিত হয়।

দুপুর থেকেই বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে জোটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ সমবেত হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন: জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা যদি নির্বাচিত হই, তবে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জকে একটি ইনসাফ কায়েমকারী ও দুর্নীতিমুক্ত মডেল জনপদে রূপান্তর করব। মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১১ দলীয় জোট আপসহীন।

এসময় প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান), উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক,

পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন বলেন উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Your application license has expired!
Contact bdtask.com