Dailyreport Live
Dailyreport Live
Tuesday, 17 Feb 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) 

আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অনিয়মের দায়ে বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাতজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

আদালত সূত্র জানায়, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এই নিয়মিত তদারকি চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখছেন। এছাড়া অনেক দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো ছিল না এবং পণ্য ক্রয়ের ভাউচারও সংরক্ষিত ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফার আশায় যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। ক্রেতারা মনে করছেন, রমজানের আগে নিয়মিত এমন তদারকি চললে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সাহস পাবে না।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

Your application license has expired!
Contact bdtask.com