গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে 

IMG-20260122-WA0017

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ নিয়ে গ্রাম্য দলাদলি চলে আসছিল।

মোশারফ হোসেন জানান, তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষীণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছিলে রাজনৈতিক বিরোধের জের ধরে জহুরুল ইসলামের লোকজন বাধা দেয়। এ ঘটনায় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, ধানের শীষে সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উস্কান্নিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা এ উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com