বকশীগঞ্জে জলাবদ্ধতা থেকে কৃষকদের দুইশ বিঘা আমন জমি রক্ষা করলেন সাবেক মেয়র নজরুল

Dailyreporttm_20260802_000336_0000

মতিন রহমান,বকশীগঞ্জ,(জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উত্তর মাঝপাড়া এলাকার কৃষকদের দুই থেকে আড়াই শ বিঘা আমন ও শাকসবজির জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেয়েছে। পৌরসভার প্রথম মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগরের তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে এই কৃষিজমি রক্ষা পায়।

জানা যায়, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে পানি নিষ্কাশনের কোনো উপযুক্ত পথ না থাকায় ওই এলাকার কৃষকদের প্রায় দুই থেকে আড়াই শ বিঘা আমন ধান ও শাকসবজির জমি পানিতে তলিয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। কৃষকদের মুখের হাসি যখন ম্লান হতে বসেছিল, তখন শুক্রবার বিকেলে তারা পৌরসভার প্রথম মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগরের শরণাপন্ন হন।

কৃষকদের আকুতি শুনে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাবেক এই মেয়র তাৎক্ষণিকভাবে উত্তর মাঝপাড়া এলাকা পরিদর্শনে ছুটে যান। মাঠের পরিস্থিতি অনুধাবন করে তিনি নিজ অর্থায়নে প্রায় দুই শ ফুট পাইপ কেনেন এবং নিজে মাঠে উপস্থিত থেকে রাত তিনটা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে থেকে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের কাজটি তদারকি করেন।

তার এই ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক পরিশ্রমের ফলে রাতের মধ্যেই মাঠের অর্ধেকের বেশি পানি নেমে যায়। এতে করে কৃষকদের স্বপ্নীল ফসলি জমি রক্ষা পায় এবং তাদের মুখে আবারও স্বস্তির হাসি ফুটে ওঠে।

নিজের কষ্টে অর্জিত ফসল ও জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ায় এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকরা সাবেক মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য বর্তমানে পুরো এলাকায় তাঁর ভূয়সী প্রশংসা করা হচ্ছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com