মুক্তাগাছায় ‘ফলের নদী ও পুষ্টিগ্রামে’ সজ্জিত ফলমেলার উদ্বোধন

Teal Corporate Business Conference Zoom Virtual Background_20260619_100340_0000

মুক্তাগাছা প্রতিনিধি;

কৃষিই সমৃদ্ধি- দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে| কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুক্তাগাছার আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র| উপজেলা কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন কৃষি সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, ভেটেরিনারী সার্জন আনোয়ার পারভেজ নিহন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার প্রীতি, সাংবাদিক ফেরদৌস তাজ প্রমূখ|

ফল মেলায় নান্দনিক সজ্জা এ সময় আগত দর্শনার্থীদের আকর্ষিত করে| ধানগাছ সজ্জিত প্রবেশের তোরণ, ফলের ৩টি স্টল, ফলের নদীতে কলাগাছের ভেলায় ফলের খাঁচা, ও রঙিন মাছ ও পুষ্টিগ্রামে খড়ের বেড়ায় স্তরে স্তরে সাজানো সতেজ সবজি গাছ, সাজানো বিভিন্ন জাতের ফল ও তার মধুময় ঘ্রাণ মানুষকে আকৃষ্ট করে|

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তার প্রয়োজনে অন্যতম উৎস হলো ফল| এদেশের মাটি ফল উৎপাদনের জন্য যথেষ্ট উর্বর| শরীরের ভিটামিন ও খনিজ উপাদান পূরণে ফল গুরুত্বপূর্ণ| আর এ জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে পুষ্টিমান উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হচ্ছে| বছরব্যাপী ফল চাষ এবং সঠিক পরিচর্যা যুগান্তকারী ভূমিকা পালন করবে| এ প্রেক্ষিতে প্রতিটি বাড়ীর আঙিনা ও পতিত জমিতে ফলদ গাছ রোপনের আহ্বান জানায় বক্তারা|


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com